AAMAR KOBITA
style="display:inline-block;width:728px;height:90px"
data-ad-client="ca-pub-5157677970515202"
data-ad-slot="6110842172">
কেন এমন হলো ?
তোমার তো সবই আছে
কি আছে মোর
?
তুমি চলে গেলে
বলে গেলে
চোর।
চোর বটে তবে
চোর নই আমি
সেই আসল চোর
যাকে চাও
তুমি।
চাহি না হতে ভালো
তোমার নিকট
তুমি কি চাও মোর
যশ হোক
প্রকট?
আলো নয় আধার আর
সারাটা
জীবন
হৃদয় সমা তব
করিল হরণ।
কেমন আছি আমি
চেয়েছো কি জানতে
আমি তো চেয়েছিলাম
কাছে ডেকে
নিতে।
তুমি এসেছিলে নীরবে
জানতো না
কেউ
যে জানবার নয়
জেনে গেল
সেও।
কেন এমন হলো
কথা ছিল না
যা বলা হয়েছিল
তা তো হলো
না।
রচনাকালঃ
০৮/০৯/২০০০
আমার সঙ্গ ছাড়েনা সে
কখনো আগে,কখনো পিছে
কখনো শীর্ন,কখনো স্থূল
কখনো লম্বা, কখনোবা বেঁটে-
আমাই মতো।
মাঝে মাঝে মনে হয়
সে আমার সঙ্গী-
নাকি আমি তার?
আমার আলিঙ্গনে হারিয়ে যায়
আর হারায় গগন মাঝে
যখন রাজার রাজত্ব।
না হারিয়ে নয়,
পালিয়ে যায় সে,
কারণ তার এক মাত্র শত্রু-
দীপ্ত তপন।
প্রথম চিঠি
তপন দাস
এ আমার প্রথম চিঠি
জানিনা কি ভাবে লিখতে হয়,
মনের জানালায় উঁকি-ঝুকি
হৃদয় কবিতাময়,
কাঁপা কাঁপা হাত, দুরু
দুরু বুক
প্রত্যাক্ষানের ভীষন ভয়।
জানিনা কোন চটুলতা
আষ্টাদশির ছলানা,
ভালো লাগা ভালো ভাষা
ভালো ছবি হল না।
ছবি তো ছবিই থাকে
পত্রের নেই তুলনা।
এ চিঠির প্রতি লাইনে
দূরন্ত উচ্ছ্বাস,
প্রতিটি অক্ষর জানাবে
আমার
শ্বাস-প্রশ্বাস
প্রথম দশনে
তোমার চোখে
দেখেছি আমার
সব্বোনাশ।
এ পত্র ছিঁড়ে
ফেলো
কিম্বা উলটে
যেও পাতা
আমি লিখবো, আরো
লিখবো,
ভতি করবো খাতা
আমার স্বাধীনতা
আমি লিখবো
মাথায় আসবে যা তা।
style="display:inline-block;width:728px;height:90px"
data-ad-client="ca-pub-5157677970515202"
data-ad-slot="6110842172">
style="display:inline-block;width:728px;height:90px"
data-ad-client="ca-pub-5157677970515202"
data-ad-slot="6110842172">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});














Comments
Post a Comment