কামদুনি কবিতা

http://sritapandas.blogspot.com/2014/12/blog-post_84.html




বারাসাতের কাছে         একটি গ্রাম আছে
              কামদুনি নাম।
সকলেই খাটে                   চাষ করে মাঠে
              গরীবের ধাম।
রাস্তার পাশে              কারখানা আছে
              নির্জন রাস্তা,
সেখানেই নিত্য           থাকে দূর্বৃত্ত
              মাতালের আস্তা।
নিত্য পথযাত্রী            বা কলেজ ছাত্রী
              সেই পথে যায়,
কখন কে আসে          সকলেই ত্রাসে
              ভয়ে পার হয়।
গ্রামেরই মেয়ে            কলেজেতে গিয়ে
              সেই পথে ফেরে,
কারখানার গেটে          মাতালেরা এঁটে
              ধরে তাকে ঘিরে,
পালাবার চেষ্টা            চিৎকার শেষটা
              বাঁচাও এ প্রাণ,
শয়তান গুলো             কামাগ্নীনুলো
              হরিলো সম্মান।
কে শুনিবে তাকে         কারখানার ফাঁকে
              অসুরের দল,
একলা সে মেয়ে          তেড়ে গেল ধেয়ে
              নিয়ে মনোবল।
আব্রুটা যাতে             থাকে কোনমতে
              হে ভগবান,
পাশে ছিল কাঠ           মারলো সপাট
              কোন এক শয়তান।
বুকে নিয়ে ব্যাথা          শেষ তার কথা
              ‘মা-গো’ বলে,
সজোরে মাথাতে          বাঁশের আঘাতে
              ঞ্জান গেল চলে।
শেষ সব ব্যাথা           নেই কোন কথা
              কহিল না আর,
মাতালেরা মিলে          গো-গ্রাসে গিলে
              করে অত্যাচার।


রচনাকালঃ ২৬/০৬/২০১৩

Comments

Popular Posts