আমি থাকবো
আমি থাকবো
যখন আমি থাকবো না
শূন্য এই ঘরে
তোমার যদি আমায়
খুব মনে পড়ে,
খারাপ যদি লাগে
তোমার মোন
এই খাতাটি খুলে
পড়বে তখন।
আমার সৃষ্টি রইলো
ভরা এই খাতায়
তোমার ভালোবাসা
প্রেমের
পূর্ণতায়।
কতক্ষনই বা দিতে পারি
আমি তোমার সঙ্গ
ঘুরতে হয় আমার
সারা
পশ্চিমবঙ্গ।
রাগ করোনা শোন
ওগো সোনা
মণি,
আমায় পাবে তুমি
ডাকবে
যখনই।
Comments
Post a Comment