চন্দ্রালোক

চন্দ্রালোক

এক ফালি চাঁদ চাই
উজ্জ্বল চাঁদ।
চাঁদের হাসিতে জ্যোৎস্নার আলোয়
প্রাণ খুলে বাতাস ভরবো
আমার ফুসফুসে।

হাজার ওয়াটের বাল্ব নয়
এখন তো অমাবস্যা!
চিকন সরু চাঁদের ফালি
আর তার মৃদু-মিষ্টি আলো
আমার প্রাণের সুধারস।

অন্ধকারের সঙ্গে গোপন আতাঁত
খোলা অঙ্গের দাপাদাপি,
কবিতার অপমৃত্যু,
থেমে যাবে সবকিছু-
চাঁদ আর জোনাকির প্রেমালোয়।


রচনাকালঃ ০২/০৩/২০১৫

Comments

Popular Posts